শুক্রবার, ৬ মার্চ ২০২৬ 8:৪৩ পিএম,২২ ফাল্গুন ১৪৩২শুক্রবার 8:৪৩ পিএম
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ 8:৪৩ পিএম,২২ ফাল্গুন ১৪৩২শুক্রবার 8:৪৩ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
WhatsApp Image 2025-11-08 at 20.37.25_05f296c4
Listen to this article

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের মনোনীত প্রার্থীর পক্ষে শরীয়তপুর-৩ আসনের গুরুত্বপূর্ণ উপজেলাগুলোতে ব্যাপক প্রচারণা শুরু করেছে। আজ শনিবার ৮ নভেম্বর গোসাইরহাট, ডামুড্যা এবং ভেদরগঞ্জ উপজেলায় জামায়াত-সমর্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী মুহা. আজহারুল ইসলাম-এর পক্ষে মিছিল ও গণসংযোগ করেন।

গোসাইহাট উপজেলা আমীর মাওলানা সৈয়দ নাসির উদ্দীনের নেতৃত্বে শত শত নেতা-কর্মী সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে প্রার্থীর সমর্থনে বিশাল শো ডাউন করেন।

“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মুহা. আজহারুল ইসলাম ভাইকে সালাম নিন।” এই স্লোগানটির মাধ্যমে দলটি স্থানীয় ভোটারদের কাছে তাদের প্রার্থীর পরিচিতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক সাড়া জাগানোর চেষ্টা করছে।

জামায়াতের এই তৎপরতা স্থানীয় রাজনীতিতে তাদের দীর্ঘদিনের নীরবতা ভেঙে ফের সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

জামায়াত নেতা শফিকুল ইসলাম জানান, “নির্বাচন কমিশনের প্রতীক ফিরে পাওয়ার পর থেকে আমরা সাংগঠনিকভাবে আরও বেশি চাঙ্গা। আমাদের প্রার্থী মুহা. আজহারুল ইসলাম একজন সৎ ও যোগ্য ব্যক্তি। আমরা মনে করি, এই এলাকার মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেবেন।”

দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন নির্বাচনী জোট ও আসন ভাগাভাগি নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এভাবে নিজেদের প্রার্থীর জন্য মাঠে নেমে প্রচার চালানো বেশ তাৎপর্যপূর্ণ।

জামায়াত কর্মী আবু নুসাইবা বলেন, ‘জামায়াতে ইসলামী ইসলামপন্থীদের এক বক্স নীতি নিয়ে এগুচ্ছে। এটা সফল হলে এবারের নির্বাচনে জামায়াত চমক দেখাবে ইনশাআল্লাহ। সে লক্ষেই আমরা সাংগঠনিক শক্তি ও জনসমর্থন প্রমাণের জন্য মাঠে তৎপর থাকবো।’

আপনার এলাকার খবর