শনিবার, ৭ মার্চ ২০২৬ 8:৫৪ এএম,২৩ ফাল্গুন ১৪৩২শনিবার 8:৫৪ এএম
শনিবার, ৭ মার্চ ২০২৬ 8:৫৪ এএম,২৩ ফাল্গুন ১৪৩২শনিবার 8:৫৪ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
IMG-20251130-WA0160
Listen to this article

লক্ষ্মীপুর প্রতিনিধি :

৩ দফা দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। এ অবস্থায় আগামীকাল ১লা ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার মোট ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামীকাল শুক্রবার থেকে পরীক্ষা শুরুর সূচি নির্ধারিত ছিল। তবে শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে এ পরীক্ষা সময়মতো নেওয়া সম্ভব নাও হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সারাদেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে রামগঞ্জেও কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি— সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন প্রদান, ১০ ও ১৬ বছর অন্তর টাইমস্কেল এবং শতভাগ পদোন্নতি নিশ্চিতকরণ।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউসুফ জানান,
গত ৮ নভেম্বর থেকে শিক্ষকরা দাবি আদায়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সরকারি আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করে ফিরে আসেন। কিন্তু দীর্ঘসময় পেরিয়ে যাওয়ার পরও দাবি বাস্তবায়নের কোন অগ্রগতি না হওয়ায় শিক্ষকরা আবারও কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল বাশার বলেন,
“একই যোগ্যতায় অন্যান্য বিভাগে কর্মকর্তা-কর্মচারীরা ১০ম গ্রেডে চাকরি করছেন, কিন্তু প্রাথমিকের সহকারী শিক্ষকরা দীর্ঘ কর্মজীবনেও প্রমোশন বা যথাযথ সুবিধা থেকে বঞ্চিত। তাই আমাদের দাবি ন্যায্য এবং যুক্তিসঙ্গত।”

কর্মবিরতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যত বন্ধ হয়ে রয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত না এলে বার্ষিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।

আপনার এলাকার খবর