শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৫:০৪ এএম,১০ বৈশাখ ১৪৩৩শুক্রবার ৫:০৪ এএম
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৫:০৪ এএম,১০ বৈশাখ ১৪৩৩শুক্রবার ৫:০৪ এএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20251130-WA0194
Listen to this article

পঞ্চগড়  প্রতিনিধি : 

পঞ্চগড়ে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ রবিউল ইসলাম। তাঁর আনুষ্ঠানিক যোগদানের দিন সকালেই (শনিবার, ২৯ নভেম্বর) রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নতুন এসপিকে ঘিরে পুরো পুলিশ লাইন্সে ছিল এক আনন্দমুখর পরিবেশ।

২৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। চুয়াডাঙ্গা জেলার এই সন্তান সম্প্রতি নড়াইলের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন শেষে পঞ্চগড়ে নতুন অধ্যায় শুরু করলেন।

নড়াইলে দায়িত্ব পালনকালে তাঁর কর্মদক্ষতা, নেতৃত্ব ও পেশাদারিত্ব প্রশংসিত হয়েছিল স্থানীয় ও প্রশাসনিক মহলে। পঞ্চগড় জেলা পুলিশ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশাবাদ ব্যক্ত করেছেন— নতুন এসপির যোগদানের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে এবং গণমানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে আসবে নতুন অগ্রগতি।

আপনার এলাকার খবর