রবিবার, ১ মার্চ ২০২৬ ১১:৪৫ পিএম,১৭ ফাল্গুন ১৪৩২রবিবার ১১:৪৫ পিএম
রবিবার, ১ মার্চ ২০২৬ ১১:৪৫ পিএম,১৭ ফাল্গুন ১৪৩২রবিবার ১১:৪৫ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
ugc-20251106215622
Listen to this article

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা শূন্যের কোটায় নামিয়ে আনতে প্রয়োজনীয় প্রচেষ্টা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘ক্যাম্পাসে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে চ্যালেঞ্জ ও উত্তরণ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এমন মন্তব্য করেন। ইউজিসি ও ইউএন উইমেন যৌথভাবে এই কর্মশালা আয়োজন করে।

প্রফেসর মাছুমা হাবিব বলেন, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনে নারীদের প্রাধান্য দিতে হবে। নিরাপদ ক্যাম্পাস গঠন করা, সংশ্লিষ্ট কমিটির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। ক্যাম্পাসে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসান ও উত্তরণে ‘হোল অব স্কুল এপ্রোচ’ একটি আদর্শ মডেল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।

তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক নীতিমালা প্রণয়ন এবং আচরণ ও মনোভাব পরিবর্তন জরুরি। ইউজিসি এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।
ইউজিসির আরেক পরিচালক জেসমিন পারভিন বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ইউএন উইমেনের কারিগরি সহায়তায় ৩ বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় নারীদের জন্য নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও আচরণ পরিবর্তন এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

কর্মশালায় দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রধান, আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেন। উন্মুক্ত আলোচনায় তারা বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও জেন্ডার সহিংসতা অবসানে ‘জিরো টলারেন্স’ নীতি প্রণয়ন, সিন্ডিকেট সভায় অনুমোদনের মাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ সেল গঠন করার করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে ইউএন উইমেনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর শ্রবণা দত্ত এবং প্রোগ্রাম অ্যানালিস্ট তোসিবা কাশেম ক্যাম্পাসে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসান ও উত্তরণে ‘হোল অব স্কুল অ্যাপ্রোচ’ নিয়ে সেশন পরিচালনা করেন।

আপনার এলাকার খবর