সোমবার, ২ মার্চ ২০২৬ ৩:০8 এএম,১৭ ফাল্গুন ১৪৩২সোমবার ৩:০8 এএম
সোমবার, ২ মার্চ ২০২৬ ৩:০8 এএম,১৭ ফাল্গুন ১৪৩২সোমবার ৩:০8 এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
IMG-20260226-WA0090
Listen to this article

শরীয়তপুর প্রতিনিধি: আবু রুফাইদা

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে দারুলহুদা মডেল মাদরাসার তিন শিক্ষার্থী সাফল্যের স্বাক্ষর রেখেছে। ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় আশরাফুল ইসলাম, সিদরাতুল মুনতাহা ও মোহাম্মদ আলী বৃত্তি লাভ করেছে। এ অর্জনে প্রতিষ্ঠানজুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

মাদরাসা সূত্রে জানা যায়, নিয়মিত পাঠচর্চা, মেধা বিকাশমূলক কার্যক্রম এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করেছে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুফতি দীদার মাহদী এক প্রতিক্রিয়ায় বলেন, “আমরা শিক্ষার্থীদের কেবল পরীক্ষামুখী শিক্ষা দেই না; বরং নৈতিকতা, আদর্শ ও শৃঙ্খলার সমন্বয়ে গড়ে তুলতে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমাদের শিক্ষার্থীরা সেই শিক্ষার যথার্থ প্রতিফলন দেখাতে সক্ষম হয়েছে।”

প্রতিষ্ঠানের পরিচালক এনামুল হক শামীম বলেন, “দারুলহুদা মডেল মাদরাসা প্রতিষ্ঠার পর থেকেই আমরা মানসম্মত ও দ্বীনি-দুনিয়াবি সমন্বিত শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে আসছি। শিক্ষার্থীদের এ সাফল্য আমাদের জন্য অনুপ্রেরণার। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা করছি।”

অপর পরিচালক এনামুল হক সাদী বলেন, “এই অর্জন প্রমাণ করে যে, সঠিক পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টা থাকলে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরাও বড় সাফল্য অর্জন করতে পারে। আমরা শিক্ষার মানোন্নয়নে আরও আধুনিক ও কার্যকর উদ্যোগ গ্রহণের পরিকল্পনা নিয়েছি।”

অভিভাবকরা মাদরাসার সুশৃঙ্খল পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতার প্রশংসা করে বলেন, এ ধরনের সাফল্য এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, দারুলহুদা মডেল মাদরাসা ইতোমধ্যে শিক্ষা ও নৈতিক গঠনের ক্ষেত্রে এলাকায় সুনাম অর্জন করেছে। চলতি বছরের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় তিন শিক্ষার্থীর এ সাফল্য প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে।

আপনার এলাকার খবর