আলমডাঙ্গা প্রতিনিধি : মোঃ রফিকুল আলম
আলমডাঙ্গার কৃতি সন্তান নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক এবং রিকন্সট্রাক্টিভ সার্জন ডাঃ মোঃ খালিদ মাহমুদ সহযোগী অধ্যাপক (ইএনটি অনকোলজি) (গ্রেড-৪) পদে পদন্নোতি প্রাপ্ত হয়েছেন।
উল্লেখ্য ডাঃ মোঃ খালিদ মাহমুদ ১৯৮৫ সালে তাঁর নানা বাড়ি কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি আলমডাঙ্গার সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ লিয়াকত আলী এবং মাতা লায়লা আক্তার জাহান এর একমাত্র পুত্র।
তাঁর শিক্ষাজীবন শুরু তৎকালীন সময়ে আলমডাঙ্গার একমাত্র বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল শিশুকুঞ্জ প্রিপারেটরিতে। ছাত্রজীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। সে ১৯৯৫ সালে আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি সহ চুয়াডাঙ্গা জেলাতে প্রথম স্থান অধিকার করেন।
১৯৯৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেন ও একই বছরে জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি লাভ করেন।
২০০১ সালে শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করে এবং প্রধানমন্ত্রীর নিকট হতে পুরস্কার গ্রহণ করে। একই বছর সে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়ে ২০০৩ সালে বিএএফ শাহীন কলেজ ঢাকা থেকে এইচএসসি পাশ করে। ২০১০ সালে বাংলাদেশ মেডিক্যাল কলেজ ঢাকা থেকে এমবিবিএস পাশ করেন ও ২০১২ সালে ৩০ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করে।
২০১২ সালে সে বারডেম থেকে ডায়াবেটিস বিষয়ে সিসিডি ডিগ্রি লাভ করে। ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে নাক কান গলা ও হেড-নেক সার্জারিতে উচ্চতর এমএস ডিগ্রি অর্জন করে। ২০২১ সালে কনসালটেন্ট এবং ২০২৩ সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। বর্তমানে সহকারী অধ্যাপক (ইএনটি অনকোলজি) পদে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী ঢাকাতে কর্মরত রয়েছেন।
সে দেশ বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে এবং তার লেখা আর্টিকেল দেশ এবং বিদেশের বিভিন্ন জার্ণালে প্রকাশিত হয়েছে।
এলাকার কৃতি এই ডাক্তার এলাকার মানুষকে সেবা দেয়ার লক্ষ্যে প্রতি শুক্রবার ঢাকা থেকে আলমডাঙ্গা এসে রোগী দেখেন ও প্রয়োজনীয় অপারেশনও করে থাকে।
মানবিক এই ডাক্তার বিনামূল্যে এলাকার অনেক অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসা ও অপারেশন করে দেয়ার নজির গড়েছেন।
