বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১১:১১ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ১১:১১ পিএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১১:১১ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ১১:১১ পিএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20251228-WA0024
Listen to this article

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের রাতের বাজারে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে হঠাৎ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছবীর হোসেন।

রাতের এই অভিযানে তিনি বিভিন্ন মুদি দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাস কাউন্টার ঘুরে দেখেন। এ সময় দোকানগুলোতে মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের সঠিক ওজন ও মান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছে কি না—এসব বিষয় সরেজমিনে যাচাই করা হয়। পাশাপাশি বাস কাউন্টারগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়।

পরিদর্শনকালে ইউএনও বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে বাজার পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত শোনেন এবং ব্যবসায়ীদের নির্ধারিত ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন।

এ সময় কয়েকটি দোকানে অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয়। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছবীর হোসেন বলেন, ভোক্তাদের হয়রানি রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

আপনার এলাকার খবর