সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ 8:৩০ পিএম,১৪ বৈশাখ ১৪৩৩সোমবার 8:৩০ পিএম
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ 8:৩০ পিএম,১৪ বৈশাখ ১৪৩৩সোমবার 8:৩০ পিএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯
IMG-20251106-WA0011(1)
Listen to this article

বুধবার ৫ নভেম্বর আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় জানানো হয়, আগামী ১০ ডিসেম্বর মুক্তি দিবস উপলক্ষে ছোট বাজার থেকে একটি র‌্যালি বের করা হবে এবং টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে থানাঘাট বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ এবং স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হবে।

দিবসটি উপলক্ষে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক শিশু প্রতিযোগিতা, প্রীতি ফুটবল খেলা, হাসপাতাল ও জেলখানায় বিশেষ খাবারের আয়োজন এবং শহরের বিভিন্ন মোড়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হবে।

সভায় জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “মুক্তি দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস আমাদের গৌরবময় ইতিহাসের প্রতিচ্ছবি। এই দিবসগুলো যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে উদযাপন করতে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।”

আপনার এলাকার খবর