পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড় সদর উপজেলায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতাসহ মোট ৩২ জন যুবক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
হাড়িভাসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলামসহ নতুন যোগদানকারীরা জানান— বর্তমান রাজনীতিতে আদর্শিক শূন্যতা দেখা দিয়েছে। পক্ষপাত, স্বার্থ ও ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির এ সময়ে ইসলামী আদর্শভিত্তিক শৃঙ্খলাবদ্ধ রাজনীতিতেই তারা আশার আলো দেখছেন।
মঙ্গলবার রাতে ইউনিয়নের হাড়িভাসা স্কুল মাঠে এক সাধারণ সভায় তাদের ফুল দিয়ে বরণ করে নেয় ইউনিয়ন জামায়াত।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর সাইয়েদ আবুল কালাম। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
জেলা কর্মপরিষদ সদস্য সাইয়েদ নূর-ই-আলম
সদর উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সাঈদ
ইউনিয়ন সেক্রেটারি সাইদুল ইসলামসহ স্থানীয় নেতৃত্ববৃন্দ
জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইন তার বক্তব্যে বলেন—
“জামায়াতে ইসলামী শান্তি, ন্যায় ও কল্যাণের রাজনীতি করে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলের সঙ্গে মিলেমিশে কাজ করাই আমাদের লক্ষ্য।”
নতুন রাজনৈতিক যাত্রায় এলাকার সাধারণ মানুষের দৃষ্টি এখন হাড়িভাসার এই যুবকদের দিকে — তারা কি নতুন পরিবর্তনের বার্তা বয়ে আনতে পারবে।
শাহিনুর রহমান
পঞ্চগড় প্রতিনিধি
