শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৫:০২ এএম,১১ বৈশাখ ১৪৩৩শনিবার ৫:০২ এএম
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৫:০২ এএম,১১ বৈশাখ ১৪৩৩শনিবার ৫:০২ এএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯
IMG-20251207-WA0236
Listen to this article

ঠাকুরগাঁও প্রতিনিধি :

পীরগঞ্জ–রাণীশংকৈলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরিবর্তনশীল সময়ের সঙ্গে মিল রেখে তরুণবান্ধব নেতৃত্বের অভাব স্পষ্ট ছিল। এই শূন্যতাকে সামনে রেখেই উঠে এসেছেন জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কারপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক মোঃ মাহিনুর আলম—যিনি স্থানীয়ভাবে রন মাহিনুর নামে পরিচিত। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নের প্রত্যাশী প্রার্থী হিসেবে এলাকায় আলোচনায়।

রন মাহিনুরের পথচলা প্রচলিত রাজনীতির চিত্র থেকে ভিন্ন। দেশের শীর্ষস্থানীয় আইটি ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানে দীর্ঘ অভিজ্ঞতা, সি-লেভেল এক্সিকিউটিভ হিসেবে প্রতিষ্ঠা এবং প্রযুক্তিখাতে অবদান তাকে আলাদা জায়গায় এনে দিয়েছে। এনসিপির ঠাকুরগাঁও জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে কাজ করতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন—তরুণদের কর্মসংস্থানের সংকট, প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি এবং স্থানীয়ভাবে আধুনিক আইসিটি সুযোগের অভাব।

এই বাস্তবতা বদলের লক্ষ্য নিয়ে রন মাহিনুরের প্রথম ঘোষণা—পীরগঞ্জে আধুনিক আইসিটি ট্রেনিং ও কর্মসংস্থান উদ্যোগ চালু করা। যাতে স্থানীয় তরুণরা রাজধানীতে না গিয়েও প্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জন করে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে।

রন মাহিনুর বলেন,
“রাজনীতিতে আমার লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, মানুষের পাশে থেকে কাজ করা। দলের পরিচয় নয়—মানুষের কল্যাণই আমার প্রথম পরিচয়।”

ভোটারদের উদ্দেশে তার আহ্বান—
“আপনারা আমাকে সুযোগ দিন, আমি আপনাদের স্বপ্ন বাস্তবায়নের সহযাত্রী হতে চাই। আমার অভিজ্ঞতা ও পরিশ্রম আপনাদের ভবিষ্যৎ বদলাতে কাজে লাগবে।”

তরুণদের প্রত্যাশা ও নতুন প্রজন্মের উন্নয়ন ভাবনাকে সামনে রেখে রন মাহিনুর ইতোমধ্যেই পীরগঞ্জ–রাণীশংকৈল এলাকায় নতুন আশা হয়ে উঠছেন।

আপনার এলাকার খবর