চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম
চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা অটো ইট ফ্যাক্টরিতে শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি এবং চুয়াডাঙ্গা–১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ইটভাটার শ্রমিকদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি শ্রমিকদের কাজের পরিবেশ, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে প্রতিষ্ঠানটির মালিকপক্ষের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা সাজিবুল ইসলাম, সংকরচন্দ্র ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো. আশির উদ্দীন ইমরানসহ আরও অনেকে।
