শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২:৩8 এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১২:৩8 এএম
শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২:৩8 এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১২:৩8 এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
joksu-20260108175914
Listen to this article

নিউজ ডেস্ক :

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে পরাজয়ের পরও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব। তিনি এই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ বলে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাকিব এসব কথা বলেন। সেখানে তিনি উল্লেখ করেন, প্রার্থী হিসেবে পরাজিত হলেও একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তিনি গর্বিত যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও একটি পূর্ণাঙ্গ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ফেসবুক পোস্টে রাকিব আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করাই ছিল তার প্রধান লক্ষ্য। নির্বাচনে জয়ী প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এছাড়া জকসু নির্বাচনে বিজয়ী সব প্রার্থীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাকিব।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত জকসু নির্বাচনে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হন। অপরদিকে, এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

 

আপনার এলাকার খবর