শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২:৫9 এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১২:৫9 এএম
শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২:৫9 এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ১২:৫9 এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
IMG-20251227-WA0038
Listen to this article

জামালপুর প্রতিনিধি :

জামালপুরে সদ্য ঘোষিত শহর ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ত্যাগী ও পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা।

শুক্রবার সন্ধ্যায় শহরের শফিমিয়ার বাজার সংলগ্ন পুরাতন ফুলবাড়িয়া ঈদগা মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের মেডিকেল রুটসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুড়ী “মা” দোকান মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়কত সালমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম রাব্বি এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক পপেল মাহমুদ।

বক্তারা অভিযোগ করে বলেন, ঘোষিত কমিটি ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে গঠিত ‘পকেট কমিটি’। তারা দ্রুত এই কমিটি বাতিল করে আন্দোলন-সংগ্রামে সক্রিয়, পরীক্ষিত ও ত্যাগী ছাত্র নেতাদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান।

এ সময় শহর ও উপজেলার বিভিন্ন ইউনিটের পদবঞ্চিত ও ত্যাগী ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।

 

আপনার এলাকার খবর