কচুয়া প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ দেলোয়ার পাটোয়ারী। মঙ্গলবার এক সংগঠনগত সভায় তিনি ছাত্রদলের বিভিন্ন প্রস্তুতি ও করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সভায় দেলোয়ার পাটোয়ারী বলেন, “রাজনীতি হল মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং জাতীয় নেতায় পরিণত ANM এহসানুল হক মিলন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “কচুয়া উপজেলার প্রতিটি ঘর-হাট-মহল্লায় আমরা ধানের শীষের বার্তা পৌঁছে দেব। ইতোমধ্যে ছাত্রদলের পক্ষ থেকে গ্রামভিত্তিক বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রতিটি গ্রুপ মাঠে থাকবে—মিলন ভাইয়ের উন্নয়নের চিন্তা মানুষের কাছে তুলে ধরার জন্য।”
দেলোয়ার পাটোয়ারী মিলনকে ‘পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং জনগণের আস্থার প্রতীক’ হিসেবে উল্লেখ করে বলেন, “কচুয়ার ভবিষ্যৎ অগ্রগতির জন্য একজন সৎ, শিক্ষিত, সজ্জন নেতার প্রয়োজন—এহসানুল হক মিলন ভাই সেই যোগ্যতা রাখেন। তাই তার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের রাজনৈতিক দায়িত্ব।”
সভায় উপস্থিত ছাত্রদল নেতারা তার বক্তব্যে একাত্মতা প্রকাশ করে নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করার অঙ্গীকার করেন।
