বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৪:৫৬ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৪:৫৬ পিএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৪:৫৬ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৪:৫৬ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
FB_IMG_1764344370458
Listen to this article

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেলসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোরের দিকে ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট এই অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন—

শামিম হোসেন, পিতা: রবিউল ইসলাম,

আব্দুল হান্নান হোসেন, পিতা: মৃত বদর উদ্দিন,

লাল্টু, পিতা: মনিরুল ইসলাম — তিনজনই আলমডাঙ্গার ছত্রপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত।

অভিযান চলাকালীন তাদের কাছ থেকে ২টি ককটেল সদৃশ বিস্ফোরক, ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ৩টি ফালা, ১টি মোবাইল ফোন এবং একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, এলাকায় শান্তিশৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার এলাকার খবর