বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৪:৪9 পিএম,9 বৈশাখ ১৪৩৩বুধবার ৪:৪9 পিএম
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৪:৪9 পিএম,9 বৈশাখ ১৪৩৩বুধবার ৪:৪9 পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
FB_IMG_1765530832706
Listen to this article

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় রিকশায় যাওয়ার সময় হঠাৎই তার ওপর হামলা চালানো হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাদির সঙ্গে থাকা মিসবাহ জানান, জুমার নামাজ শেষে মতিঝিল-বিজয়নগর কালভার্টের কাছে পৌঁছাতেই দুটি মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি হঠাৎ গুলি ছোড়ে। একটি গুলি হাদির বাম কানের নিচে লাগে। গুলি করে দুর্বৃত্তরা দ্রুত এলাকা ত্যাগ করে।

পরে রিকশাযোগেই তাকে দ্রুত ঢামেক হাসপাতালে আনা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তিনি জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসা নিচ্ছিলেন। মিসবাহ জানান, হাদির বেশ রক্তক্ষরণ হয়েছে এবং চিকিৎসকদের মতে তার অবস্থা আশঙ্কাজনক।

 

আপনার এলাকার খবর