বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৬:২৪ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৬:২৪ পিএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৬:২৪ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৬:২৪ পিএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20260104-WA0137(1)
Listen to this article

বিশেষ প্রতিনিধি : আবু রুফাইদা

তাকওয়া ও প্রযুক্তির সমন্বয়ে আগামীর দিগন্তে প্রত্যয়ে শরীয়তপুর ইসলামী একাডেমিতে ২০২৬ শিক্ষাবর্ষের সবক প্রদান ও দোয়া মাহফিল সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত ০৩ জানুয়ারি ২০২৬, শনিবার, বেলা ১১টায় শরীয়তপুর জেলার শিল্পকলা একাডেমি সংলগ্ন শরীয়তপুর ইসলামী একাডেমির হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুফতী আবু সুফিয়ান আল মাহমুদ-এর সভাপতিত্বে এবং মাওলানা মোহাম্মদ শাহজাহান-এর সঞ্চালনায় সূচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও ঐতিহ্যবাহী মূলফতগজ আজিজিয়া জালালিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল হালিম ইবনে জালাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শরীয়তপুরের ঐতিহ্যবাহী কাগদী সিদ্দিকীয়া দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা শাহ নেছার আহমদ। তিনি শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং আল কুরআনের আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক জনাব মো. রাহমতুল্লাহ মজিদী। তিনি ইসলামী শিক্ষার বিস্তারে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা প্রশংসার সঙ্গে তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পালং উত্তর বাজার জামে মসজিদের খতীব, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী আব্দুর রাজ্জাক। এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন নশাসন কওমী মাদ্রাসার মুহাদ্দিস মুফতী ফেরদাউস আহমদ। তাঁদের আলোচনায় দ্বীনি শিক্ষার গুরুত্ব, শিক্ষার্থীদের দায়িত্ববোধ এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এছাড়াও বক্তব্য রাখেন—
মো. জসিমউদ্দীন সরদার, পরিচালক মো. সাইদুর রহমান সরদার, আহমদ নগর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. মুসলেমউদ্দীন, উত্তর জপসা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. খলিলুর রহমান, অত্র মাদ্রাসার সহকারী সুপার ও শরীয়তপুর সরকারি কলেজ মসজিদের খতীব মাহবুবুর রহমান, শরীয়তপুর সদর হাসপাতাল মসজিদের খতীব মাওলানা মো. আব্দুল হান্নান, ঠাকুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. হাবিবুর রহমান, জপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো. নূরুল ইসলামসহ আরো অনেকে।

সভাপতির সমাপনী বক্তব্যে মুফতী আবু সুফিয়ান আল মাহমুদ দ্বীনি শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে দক্ষ ও আদর্শ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে সকল শিক্ষার্থীকে মহাপবিত্র আল কুরআন থেকে ছবক প্রদান করা হয় এবং দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন কাগদী দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা শাহ নেছার আহমদ।

অনুষ্ঠানের পরিশেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় এবং স্মারক হিসেবে বাৎসরিক ক্যালেন্ডার ও ডায়েরি বিতরণ করা হয়।

আপনার এলাকার খবর