শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১:০৫ এএম,২৭ চৈত্র ১৪৩২শনিবার ১:০৫ এএম
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১:০৫ এএম,২৭ চৈত্র ১৪৩২শনিবার ১:০৫ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৫
IMG-20260403-WA0033
Listen to this article

মুন্সীগঞ্জে প্রতিনিধি :

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

গোপন তথ্যের ভিত্তিতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় মাদক ব্যবসায়ী রিয়াদের বাড়িতে অভিযান চালায়। এ সময় মো. ফারুক (৩৮) ও সাইফুল ইসলাম (৩০) নামে দুইজনকে আটক করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আরও দুজন সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। পাশাপাশি উপজেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার এলাকার খবর