বুধবার, ২9 এপ্রিল ২০২৬ ৭:১৭ এএম,১৬ বৈশাখ ১৪৩৩বুধবার ৭:১৭ এএম
বুধবার, ২9 এপ্রিল ২০২৬ ৭:১৭ এএম,১৬ বৈশাখ ১৪৩৩বুধবার ৭:১৭ এএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯
IMG-20260423-WA0031
Listen to this article

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার বুড়িচং উপজেলায় মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে জুয়ার অ্যাপ চালু অবস্থায় থাকা চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, সোমবার (২৭ এপ্রিল) রাতে বুড়িচং থানার একটি দল উপজেলার বুড়িচং সদর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় আরাগ ব্রিজের কাছে একটি চায়ের দোকানে অভিযান চালায়। সেখানে কয়েকজনকে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলতে দেখা গেলে হাতেনাতে চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. দেলোয়ার হোসেন (৩৮), মো. রাসেল (২৪), মো. শামীম (৩৫) এবং মো. বিল্লাল হোসেন (৪৪)। তাদের মধ্যে একজন স্থানীয় এবং অন্যরা একই এলাকায় বসবাসকারী বলে জানা গেছে।

বুড়িচং থানার ওসি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়ার অ্যাপ চালু থাকা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার এলাকার খবর