বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১২:২৪ এএম,9 বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ১২:২৪ এএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১২:২৪ এএম,9 বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ১২:২৪ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20251206-WA0193
Listen to this article

‎চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম

‎জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, ক্ষমতায় গেলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি ভূমিহীন ও অসহায় মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও কর্মসংস্থান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে ইনশাআল্লাহ।

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-০১ (চুয়াডাঙ্গা সদর–আলমডাঙ্গা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মাসুদ পারভেজ রাসেল শনিবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের খেজুরতলা মাঠপাড়া, চাঁদপুর ও ষোলগাড়ি গ্রামে গণসংযোগে তিনি উপরোক্ত কথা বলেন । গণসংযোগ চলাকালে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক সমস্যা ও উন্নয়ন–সংক্রান্ত মতামত মনোযোগসহকারে শোনেন।

‎এসময় তিনি আরও বলেন—
‎জনগণ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে উন্নয়ন হবে এমন একটি কাঠামোর মাধ্যমে, যেখানে সমাজের প্রতিটি মানুষ সমানভাবে উন্নতির সুযোগ পাবে। দায়িত্ব পেলে ন্যায়, স্বচ্ছতা ও মানবিকতার ভিত্তিতে একটি নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ এলাকা গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”

‎তিনি বলেন—
‎“ইসলামী মূল্যবোধের আলোকে সুশাসন, স্বচ্ছতা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে জনগণের পাশে দাঁড়াতে চাই। রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়—মানুষের সেবা।”

‎তার এই বক্তব্য, বিনয়ী আচরণ ও আন্তরিকতা স্থানীয় ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। অনেকেই মনে করেন, একজন শিক্ষিত, সৎ ও তরুণ প্রার্থী হিসেবে এডভোকেট রাসেল এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন।

‎এসময় আরও উপস্থিত ছিলেন—
‎বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা বায়তুল মাল সম্পাদক মোঃ কামাল উদ্দিন, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম, সদর উপজেলা আমীর মাওলানা মোঃ বিলাল হুসাইন, সেক্রেটারি মোঃ গোলাম রসুল, সহকারী সেক্রেটারি মোঃ শাহেনুজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম, মোমিনপুর ইউনিয়ন আমীর মোঃ বজলুর রহমান পিন্টু, সেক্রেটারি হাফেজ রাকিব এবং ওয়ার্ড সভাপতি ও বিপুলসংখ্যক নেতাকর্মী।

আপনার এলাকার খবর