শনিবার, ৭ মার্চ ২০২৬ ৫:০৫ এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ৫:০৫ এএম
শনিবার, ৭ মার্চ ২০২৬ ৫:০৫ এএম,২২ ফাল্গুন ১৪৩২শনিবার ৫:০৫ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
IMG-20260110-WA0278
Listen to this article

বিশেষ প্রতিনিধি : মোঃ আমান উল্লাহ আমন

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। জনগণের আমানত রক্ষায় আপনাদের ময়দানে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।

‎আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে আয়োজিত ভোটকেন্দ্র পরিচালকদের নিয়ে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত সম্পাদক নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল ও নায়েবে আমির ইউসুফ আলী।
‎প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রাসেল আরও বলেন, নির্বাচনী পরিস্থিতি যাই হোক না কেন, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পন্থায় জনগণের রায় নিশ্চিত করতে চাই। উপজেলা সহকারি সেক্রেটারি তরিকুল ইসলাম, অফিস সম্পাদক রফিকুল ইসলামসহ সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্রের ব্যবস্থাপনা ও পোলিং এজেন্টদের দিকনির্দেশনা প্রদান করা হয়।

আপনার এলাকার খবর