বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৪:০৫ এএম,9 বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৪:০৫ এএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৪:০৫ এএম,9 বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৪:০৫ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
fakhrul-islam-alamgir-20260113142112
Listen to this article

নিউজ ডেস্ক :

চুয়াডাঙ্গার জীবননগরে নির্যাতনের ঘটনায় বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুকে কেন্দ্র করে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দেওয়া এক শোকবার্তায় মির্জা ফখরুল এ ঘটনাকে অমানবিক ও নৃশংস বলে উল্লেখ করে বলেন, জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে অস্ত্র উদ্ধারের অজুহাতে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য আটক করে নিয়ে যান। পরে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়, যার ফলেই তার মৃত্যু ঘটে।

বিএনপি মহাসচিব বলেন, নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যের দ্বারা এ ধরনের ঘটনা সংঘটিত হওয়া দেশের জন্য কখনোই মঙ্গলজনক নয়। বিচারবহির্ভূতভাবে কাউকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জনগণ প্রত্যাশা করে—যে কোনো অপরাধের বিচার হবে আদালতের মাধ্যমে। অথচ শামসুজ্জামান ডাবলুর সঙ্গে যা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দেশবাসীর বিবেককে নাড়া দিয়েছে।

বিবৃতির শেষাংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই লোমহর্ষক ঘটনার বিষয়ে সেনাপ্রধানের সরাসরি হস্তক্ষেপ দাবি করে বলেন, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

আপনার এলাকার খবর