বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১০:৩৬ এএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ১০:৩৬ এএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১০:৩৬ এএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ১০:৩৬ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20260112-WA0278
Listen to this article

ময়মনসিংহ  প্রতিনিধি:

ময়মনসিংহে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপনকে সামনে রেখে বিভাগীয় পর্যায়ের একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির সভাপতি ও ময়মনসিংহ বিভাগের কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। সভায় শিক্ষা সপ্তাহের কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও শিক্ষকদের পেশাগত দক্ষতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় কমিটির সদস্য সচিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা কর্মসূচির সম্ভাব্য সময়সূচি, মূল্যায়ন প্রক্রিয়া এবং বিভাগীয় পর্যায়ে আয়োজনের সামগ্রিক প্রস্তুতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

আপনার এলাকার খবর