সোমবার, ২ মার্চ ২০২৬ ৪:১১ এএম,১৭ ফাল্গুন ১৪৩২সোমবার ৪:১১ এএম
সোমবার, ২ মার্চ ২০২৬ ৪:১১ এএম,১৭ ফাল্গুন ১৪৩২সোমবার ৪:১১ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
du-vc-20260222194542
Listen to this article

নিউজ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের আবেদন জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে কে আসছেন—এ নিয়ে শিক্ষাঙ্গনে আলোচনা তুঙ্গে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলনের কাছে পদত্যাগপত্র দেন। সরকার আবেদন গ্রহণ করলে নতুন উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

এ পরিস্থিতিতে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা জল্পনা চলছে। অন্তত সাতজন জ্যেষ্ঠ শিক্ষকের নাম আলোচনায় রয়েছে, যাদের মধ্যে দুজন নারী শিক্ষকও আছেন।

আলোচনায় থাকা পাঁচ জ্যেষ্ঠ শিক্ষক

উপাচার্য পদে যেসব নাম বেশি শোনা যাচ্ছে, তাদের মধ্যে রয়েছেন—

  • প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষক রাজনীতিতেও তার সম্পৃক্ততা রয়েছে।
  • পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর সভাপতি।
  • পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়-এর উপ-উপাচার্য হিসেবে দায়িত্বে আছেন।
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি কলা অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
  • মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। তিনি সাদা দলের আহ্বায়ক এবং ইউট্যাবের মহাসচিব হিসেবেও পরিচিত।

তালিকায় দুই নারী শিক্ষকের নাম

এছাড়া আলোচনায় উঠে এসেছে দুই নারী শিক্ষকের নাম।

অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদের কন্যা এবং শিক্ষক রাজনীতিতেও সক্রিয় ছিলেন।

অন্যদিকে অধ্যাপক ড. তাহমিনা আখতার (টফি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক। তিন দশকের বেশি সময় ধরে তিনি সমাজকর্ম ও সামাজিক উন্নয়ন নিয়ে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত। ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে বিশেষজ্ঞ এই শিক্ষকের রাজনৈতিক সম্পৃক্ততার কথাও আলোচনায় রয়েছে।

সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কে হচ্ছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়টির পরবর্তী উপাচার্য। তবে ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের ঘিরে এক ধরনের প্রতিযোগিতামূলক আলোচনা শুরু হয়েছে শিক্ষাঙ্গনে।

আপনার এলাকার খবর