বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৭:২৭ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৭:২৭ পিএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৭:২৭ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ৭:২৭ পিএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
khaleda-zia-202-20251201161729-20251204145101
Listen to this article

বিশেষ প্রতিনিধি :

উন্নত চিকিৎসার লক্ষ্যে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি জানান, সবকিছু স্বাভাবিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ মধ্যরাতের পর বা শুক্রবার ভোরের দিকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে। বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং লন্ডনের একটি হাসপাতালের সঙ্গে আগেই যোগাযোগ সম্পন্ন হয়েছে।

ডা. জাহিদ হোসেন আরও জানান, ভ্রমণের পুরোসময় খালেদা জিয়ার সঙ্গে থাকবেন দেশের বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক, দুইজন বিদেশি বিশেষজ্ঞ এবং অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস টিম, যাতে যাত্রাপথে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা যায়। তার বর্তমান শারীরিক অবস্থায় খানিকটা উন্নতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলে এবং চারজন চীনা বিশেষজ্ঞ বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। কাতার সরকার আনুষ্ঠানিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

জানা যায়, খালেদা জিয়ার সঙ্গে মোট ১৪ জন সফরসঙ্গী লন্ডনে যাত্রা করবেন। তাদের মধ্যে রয়েছেন— প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, ডা. জাহিদ হোসেনসহ একাধিক চিকিৎসক ও সহকারী।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখে প্রথমে এসডিইউ এবং পরে সিসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে গত জানুয়ারিতেও উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন এবং প্রায় চার মাস চিকিৎসা শেষে দেশে ফেরেন।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়ার আহ্বান জানিয়েছেন।

আপনার এলাকার খবর