নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ জেলার পোরশা উপজেলা নিতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় গরু আটক*
অদ্য ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১১৫০ ঘটিকায় নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার চৌকস সুবেদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কপালীর মোড় নামক স্থানের কাঁচা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০১টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গরু নজিরপুর পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।
