সাভার আশুলিয়া প্রতিনিধি : মোঃ আজিজার রহমান
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬শে মার্চ) সামনে রেখে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি স্মৃতিসৌধের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং আগত নেতাকর্মীদের উপস্থিতি ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট নেতাদের বিভিন্ন নির্দেশনাও প্রদান করা হয়।
সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা মো. দেলোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি মো. শাহাদাত হোসেন, আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম এবং রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার। এছাড়া আশুলিয়া থানা আমির অধ্যক্ষ মো. বশির আহমেদ ও ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো. হারুন অর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে যথাযথ শ্রদ্ধা নিবেদন এবং দলীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, সকল প্রস্তুতি সম্পন্ন করে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা সম্ভব হবে।
