শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৭:২৬ এএম,২২ ফাল্গুন ১৪৩২শুক্রবার ৭:২৬ এএম
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৭:২৬ এএম,২২ ফাল্গুন ১৪৩২শুক্রবার ৭:২৬ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
IMG-20251129-WA0047
Listen to this article

ময়মনসিংহ  প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে খাস জমিতে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানকে সফল করতে সহযোগিতা করেন গফরগাঁও থানার পুলিশ টিম ও গ্রাম পুলিশ। উপস্থিত ছিলেন যশরা ইউনিয়ন পরিষদের প্রশাসক, রসুলপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযান চলাকালে শিবগঞ্জ বাজারে অবস্থিত একটি পুরাতন শেড, বাজারের অফিস কক্ষ ও শৌচাগার স্পট নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি জানান, উচ্ছেদ হওয়া অবমুক্ত জমিতে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় নতুন শেড নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, জনস্বার্থে খাস জমি রক্ষায় অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার এলাকার খবর