বুধবার, ৪ মার্চ ২০২৬ ৭:৪১ পিএম,২০ ফাল্গুন ১৪৩২বুধবার ৭:৪১ পিএম
বুধবার, ৪ মার্চ ২০২৬ ৭:৪১ পিএম,২০ ফাল্গুন ১৪৩২বুধবার ৭:৪১ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৭
  • ১২:১৪
  • ৪:২২
  • ৬:০৫
  • ৭:১৮
  • ৬:২০
IMG-20251209-WA0220
Listen to this article

 ঝিনাইদহ প্রতিনিধি : 

বাঙালি নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পালিত হলো রোকেয়া দিবস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা পাঁচ জন জয়িতা নারীর সম্মাননা প্রদান অনুষ্ঠান।

“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলাম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার আনোয়ারুল করির, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মুক্তার আলী, মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোবিন্দ কুমার ঘোষ, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক জে.এম. মোবাশ্বের হোসেন, পল্লী উন্নয়ন অফিসের মেহেদী হাসান, প্রেস ক্লাব সভাপতি মো. আব্দুস সামাদ, উপজেলা জিয়া পরিষদ সভাপতি মো. শফিকুর রহমানসহ অনেকে।

বক্তারা বলেন, বেগম রোকেয়া নারী শিক্ষা, অধিকার এবং সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা রেখে গেছেন। তার আদর্শ থেকেই আজকের নারী সমাজ এগিয়ে যাওয়ার প্রেরণা পায়।

পরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচজন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন—

  • নুরুন্নাহার বেগম (সফল জননী),
  • মোছাঃ নাছিমা খাতুন (নির্যাতনের বিভীষিকা কাটিয়ে ঘুরে দাঁড়ানো),
  • মোছাঃ ফেরদৌস বেগম (সমাজ উন্নয়ন),
  • আঙ্গুরা খাতুন (অর্থনৈতিকভাবে সফল)
  • মোছাঃ লাবনী পারভীন (শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য)।

মহিয়সী বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বানে অনুষ্ঠান শেষ হয়।

 

আপনার এলাকার খবর