শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৫:৪৬ এএম,১০ বৈশাখ ১৪৩৩শুক্রবার ৫:৪৬ এএম
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৫:৪৬ এএম,১০ বৈশাখ ১৪৩৩শুক্রবার ৫:৪৬ এএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20251206-WA0120
Listen to this article

রাজশাহী প্রতিনিধি :

বিদ্যুতের প্রিপেইড মিটারে অস্বাভাবিক বিল বাতিল, নগরীর যানজট নিরসন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ নানা দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী শান্তিপূর্ণ নগরী হিসেবে পরিচিত হলেও বর্তমানে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে নেসকোর প্রিপেইড মিটারে অস্বাভাবিক ও অতিরিক্ত বিল সাধারণ মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এই অনিয়ম বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন নেতারা।

তারা অবিলম্বে প্রিপেইড মিটারের ত্রুটি সংশোধন, গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য বন্ধ এবং কোচিং সেন্টারের বাণিজ্যিক দৌরাত্ম্য রোধের দাবি জানান।

বক্তারা আরও বলেন, রামেক মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং রোগীদের ভোগান্তি কমাতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সিটি কর্পোরেশনের বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তারা রাস্তাঘাটের বেহাল অবস্থা, ফুটপাত দখল ও অবৈধ পার্কিং বন্ধের দাবি জানান।

মানববন্ধনে নগরীর চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা পুলিশের টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ এলাকায় ডিজিটাল সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন— অ্যাডভোকেট এনামুল হক (আহ্বায়ক), মাহফুজুল হাসনাইন হিকোল (সদস্য সচিব), ড. অসীম হোসেন (উপদেষ্টা), জালাল উদ্দিন (সভাপতি, ভাসানী পরিষদ), রাকিবুল ইসলাম রাকিব, মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নাগরিক স্বার্থ উপেক্ষিত হলে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।

 

আপনার এলাকার খবর