বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১১:২১ এএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ১১:২১ এএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১১:২১ এএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার ১১:২১ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
1769044802114
Listen to this article

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইল সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের একটি সূত্র জানায়, বুধবার (২১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি-দক্ষিণ। এ সময় ওই এলাকার বাসিন্দা মৃত আহাম্মদ আলীর ছেলে মো. আব্দুল আলীম (৪১) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তিন হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলা গোয়েন্দা পুলিশের দক্ষিণ শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল আজিমের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারের পর উদ্ধারকৃত মাদকসহ অভিযুক্তকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার এলাকার খবর