শুক্রবার, ৬ মার্চ ২০২৬ 8:২৬ পিএম,২২ ফাল্গুন ১৪৩২শুক্রবার 8:২৬ পিএম
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ 8:২৬ পিএম,২২ ফাল্গুন ১৪৩২শুক্রবার 8:২৬ পিএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৩
  • ১২:১৩
  • ৪:২৪
  • ৬:০৭
  • ৭:২০
  • ৬:১৬
ven-20260105154559
Listen to this article

আন্তর্জাতিক ডেস্ক :

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সময় যুক্তরাষ্ট্রের অভিযানে কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার মোট ৩২ জন সদস্য নিহত হয়েছেন—এমন দাবি করেছে কিউবা। দেশটি সোমবার (৫ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করে।

কিউবার বক্তব্য অনুযায়ী, গত ৩ জানুয়ারি গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। ওই অভিযানে মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট ডেল্টা ফোর্স মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে যায় বলে দাবি করা হয়েছে।

এই ঘটনায় কিউবা দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে, নিহত কিউবার সেনা ও গোয়েন্দারা মাদুরোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। আটক অভিযানের সময় সংঘর্ষে তারা প্রাণ হারান।

কিউবার সরকারের এক বিবৃতিতে বলা হয়, নিহত সদস্যরা দায়িত্ব পালনে সর্বোচ্চ সাহসিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। হামলার মুখে তারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েন।

দীর্ঘদিন ধরেই কিউবা ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র। মাদুরো ক্ষমতায় আসার পর থেকেই তার নিরাপত্তায় কিউবার সেনাদের ভূমিকা ছিল বলে জানা যায়। তবে হামলার সময় মোট কতজন কিউবার সদস্য সেখানে মোতায়েন ছিলেন বা ভেনেজুয়েলার অন্য কোনো এলাকায় কিউবার সদস্যরা হতাহত হয়েছেন কি না—সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে ভেনেজুয়েলা সরকার এখনো আনুষ্ঠানিকভাবে ওই দিনের হামলায় মোট হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। তবে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সামরিক সদস্যের পাশাপাশি বেসামরিক মানুষও ছিলেন। ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান।

সূত্র: দ্যা গার্ডিয়ান 

আপনার এলাকার খবর