বৃহস্পতিবার, 9 এপ্রিল ২০২৬ ২:৩৫ এএম,২৫ চৈত্র ১৪৩২বৃহস্পতিবার ২:৩৫ এএম
বৃহস্পতিবার, 9 এপ্রিল ২০২৬ ২:৩৫ এএম,২৫ চৈত্র ১৪৩২বৃহস্পতিবার ২:৩৫ এএম
কনভার্টার
ফটোকার্ড
সব খবর

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৫
IMG-20260404-WA0028
Listen to this article

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পরিচালিত পৃথক অভিযানে তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছে কুখ্যাত অস্ত্রধারী, ডাকাতি মামলার আসামি এবং একটি হত্যা মামলার অভিযুক্ত ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে অভিযান চালিয়ে গাজিরহাট এলাকা থেকে প্রিন্স শেখ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে নড়াগাতি থানায় দায়ের করা একটি ডাকাতি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এছাড়া তিনি স্থানীয়ভাবে বুলু ডাকাতের সহযোগী হিসেবে পরিচিত এবং খুলনার ফুলতলা এলাকার একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে চুরি ও ডাকাতির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

একই অভিযানের অংশ হিসেবে রাত আনুমানিক ১২টার দিকে পৌরসভার পেট্রোল পাম্প এলাকা থেকে ইজা ওরফে আকাশকে গ্রেফতার করে পুলিশ। তিনি ২০০৪ সালের বহুল আলোচিত কাদের হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

এছাড়াও পৃথক একটি ওয়ারেন্ট মামলার আরেকজন আসামিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার এলাকার খবর