শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৫:২8 এএম,১০ বৈশাখ ১৪৩৩শুক্রবার ৫:২8 এএম
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৫:২8 এএম,১০ বৈশাখ ১৪৩৩শুক্রবার ৫:২8 এএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
1766983003815
Listen to this article

চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা–১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

এই আনন্দঘন সংবাদে চুয়াডাঙ্গাবাসীর মধ্যে উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে। সততা, ন্যায়পরায়ণতা ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একজন দক্ষ আইনজীবী ও সংগঠক হিসেবে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল দীর্ঘদিন ধরে মানুষের অধিকার আদায় এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। তাঁর এই মনোনয়ন চুয়াডাঙ্গা–১ আসনের জনগণের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে।

জনগণের মৌলিক অধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করছেন। বিশেষ করে তরুণ সমাজ ও সচেতন নাগরিকদের মধ্যে তাঁর প্রার্থীতা নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে।

এলাকাবাসী মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন—তিনি যেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে সুস্থতা, প্রজ্ঞা ও দৃঢ়তা দান করেন এবং এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সঠিকভাবে পালনে তাঁকে সর্বাত্মক সহায়তা করেন। আল্লাহ তাআলা যেন তাঁকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফিক দান করেন।

আপনার এলাকার খবর