শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ 8:২২ পিএম,১১ বৈশাখ ১৪৩৩শুক্রবার 8:২২ পিএম
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ 8:২২ পিএম,১১ বৈশাখ ১৪৩৩শুক্রবার 8:২২ পিএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১২:০০
  • ৪:৩০
  • ৬:২৮
  • ৭:৪৫
  • ৫:২৯
IMG-20251226-WA0135
Listen to this article

বিশেষ  প্রতিবেদক : আমান উল্লাহ আমন

আলমডাঙ্গা আফিয়া নূর ফাউন্ডেশনের আয়োজনে আফিয়া নূর বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় আলমডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের বৃত্তি পরীক্ষায় আলমডাঙ্গা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং নূরানী মাদ্রাসাসহ মোট ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রথম থেকে তৃতীয় শ্রেণি এবং চতুর্থ থেকে নবম শ্রেণি—এই দুই ক্যাটাগরিতে সর্বমোট ৮৮৩ জন পরীক্ষার্থী প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন আফিয়া নূর ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কানাডা প্রবাসী বিশিষ্ট মেডিসিন বিজ্ঞানী মাসুদ পারভেজ। তাঁরা প্রতিটি কক্ষ ঘুরে দেখেন এবং সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন।
এ সময় তাঁরা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের জ্ঞানগত উৎকর্ষের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন। এই ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ জানান, কেবল পুঁথিগত বিদ্যা নয়—বরং মেধা ও নৈতিকতার সমন্বয়ে একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অভিভাবক ও শিক্ষকদের সচেতনতারই প্রতিফলন।
শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক কমিটি। পরীক্ষাটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু।

আপনার এলাকার খবর