নিজস্ব প্রতিবেদন :
রাজধানী ঢাকায় রিখটার স্কেলে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য এই কম্পন টের পান ঢাকার বিভিন্ন এলাকার মানুষ।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎসস্থল ছিল টঙ্গী থেকে পূর্ব দিকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে এবং নরসিংদী শহর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।
এর আগে গত সোমবার (১ ডিসেম্বর) রাতে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছিল। রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা দুলুনি টের পান।
