আজ শনিবার ০৮/১১/২৫ ইং
চুয়াডাঙ্গার সংসদীয় ০১ আসনের অধীন আলমডাঙ্গা থানার জামজামি ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ০১ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ব্যাপক জনসংযোগ ও প্রচারনা চলে।
জনসংযোগটি সকাল ৭.০০ ঘটিকা থেকে শুরু হয়ে ১১.০০ ঘটিকা পর্যন্ত চলে।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, চুয়াডাঙ্গা জজ কোর্টের বিচক্ষন দক্ষ আইনজীবী অ্যাডঃ মাসুদ পারভেজ রাসেল।
এ সময় তিনি বলেন বাংলাদেশে সৎ লোকের শাসন চাই এবং ইনসাফ ভিত্তিক সমাজ চাই । সেই লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামি কাজ করে যাচ্ছে। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সাহায্য করুন এবং বাংলাদেশকে একটি স্বনির্ভর সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখুন। প্রধান অতিথি সবার বাড়ি বাড়ি গিয়ে খোজ- খবর নেন এবং বলেন জামায়াতে ইসলামী সরকার গঠন করলে আমরা আপনাদের বাড়ি এসে আপনাদের খবর নিতে বাধ্য থাকবো এবং আপনাদের পাশে থাকবো। উক্ত জনসংযোগে আরো উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন শাখার আমীর মোহাম্মদ ফজলুল হক। সেক্রেটারি শরিফুল ইসলাম। ওয়ার্ড জামায়াতে, যুববিভাগ ও শিবিরের জনশক্তিসহ
সকল পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
সে সময় স্থানীয় ভোটাররা আশ্বাস দিয়ে বলেন, আমরা সবাইকেই দেখেছি এবার জামাতকে দেখবো। জামাত ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।
