আলমডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জামজামি ইউনিয়নের ভোদুয়া এলাকায় আজ সকালে স্থানীয় জনগণের সুবিধার্থে রাস্তা মেরামত কার্যক্রম পরিচালনা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ সেবামূলক কাজে স্থানীয় নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন আমীর ফজলুল হক , জামজামি ইউনিয়ন টিম সদস্য মুনজিলুর রহমান। এবং ০১ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ জুনিয়র। উপস্থিত ছিলেন রবিউল দুদু, যুব ও ছাত্রশিবির সহ এলাকার অন্যান্য দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দ মেরামত কাজে সহযোগিতা করেন।
স্থানীয়দের চলাচলের দুর্ভোগ কমাতে এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। উপস্থিত নেতারা জানান, জনগণের সেবা ও কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
