বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ 8:০৬ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার 8:০৬ পিএম
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ 8:০৬ পিএম,১০ বৈশাখ ১৪৩৩বৃহস্পতিবার 8:০৬ পিএম
কনভার্টার
ফটোকার্ড

নামাজের সময়-সূচি

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪
IMG-20251107-WA0088
Listen to this article

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ॥
আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামী’র মাসিক রুকন সভা গতকাল শুক্রবার বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু এবং আইন আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম।
সভায় রুকনদের গত অক্টোবর মাসের ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা করা হয়। এসময় ব্যক্তিগত সিলেবাস অনুযায়ী কুরআন, আল হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়নের অগ্রগতি যাচাই করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর আসাদুজ্জামান সোনা মাস্টার, নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন, যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মামুন রেজা।

আপনার এলাকার খবর